ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:৩৮ পিএম

নবাবগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী ও উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শিশির এবং উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোটকেন্দ্রগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসমূহ পর্যবেক্ষণ করছি।

পরিদর্শনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি জানান, সামনে নির্বাচন; যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!