ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:১৮ পিএম

রংপুরে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

রংপুরে জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রংপুর সার্কিট হাউসে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিচ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের রংপুর বিভাগীয় সভাপতি সালেকুজ্জামান সালেক।

প্রধান অতিথি বলেন, নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ এবং গণমাধ্যম সবাই নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশীজন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এসব অংশীজনের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের কণ্ঠস্বর। নির্বাচনকালীন সময়ে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রাখা সাংবাদিকদের সবচেয়ে বড় দায়িত্ব। ভুল বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে ‘গণভোট দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভায় ভোটাধিকার ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণে নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, নির্বাচনকালীন সংবাদ কভারেজ, গণমাধ্যম কর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে তিনি সনদ প্রদান করেন। 

এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ইইইচ

Link copied!