চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:০০ পিএম
জাতীয় দৈনিক আমার সংবাদের চট্টগ্রাম ব্যুরোর উদ্যোগে জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটায় নগরীর একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যুরো প্রধান আজিজুল হক আজিজ।
তিনি বলেন, ‘সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে হবে। দৈনিক আমার সংবাদ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রকৃত সংবাদ জাতির সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’
প্রতিনিধিরা যেন নৈতিকতা ও সাংবাদিকতার মূলনীতি মেনে কাজ করেন, সেটিই প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। এতে সংবাদের গুণগত মানোন্নয়ন এবং মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
ইএইচ