ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:২৯ পিএম

গোদাগাড়ীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন, পুলিশ সুপার নাইমুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, এএস সালাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুতাওক্কীল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক।

এ সময় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ইএইচ

Link copied!