ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৮ পিএম

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, আটক ১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ১ ও ২ ফেব্রুয়ারি পরিচালিত এ অভিযানে মাদকসহ একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, রাজাপুর, মাধবখালী, কুসুমপুর ও গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন ধরনের কাশির সিরাপ, ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ ও ৩৫ প্যাকেট পাতার বিড়ি।

অভিযান চলাকালে কুসুমপুর বিওপি এলাকা থেকে গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!