ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ষড়যন্ত্র করেও বিএনপির বিজয় ঠেকানো যাবে না: রুহুল কুদ্দুস তালুকদার

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৩৮ পিএম

ষড়যন্ত্র করেও বিএনপির বিজয় ঠেকানো যাবে না: রুহুল কুদ্দুস তালুকদার

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে একটি মহল সূক্ষ্ম কারচুপির চেষ্টা করছে। তবে দেশের জনগণ সচেতন থাকায় কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত একাধিক পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার এসব কথা বলেন। 

তিনি বলেন, মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য মুখিয়ে আছে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, দীর্ঘ ১৮ বছর ক্ষমতায় থেকে তারা দেশজুড়ে হত্যা, গুম ও লুটপাট চালিয়েছে। বিরোধী মতাদর্শের মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়া হয়নি এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় মানুষ এখন বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে।

পথসভায় রুহুল কুদ্দুস তালুকদার বলেন, অতীতে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাটোরের ব্যাপক উন্নয়ন করেছেন। এবার নাটোরের মানুষ তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে উন্নয়নের সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!