ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা বহিষ্কার 

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী)

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী)

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:১১ পিএম

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা বহিষ্কার 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আসাদুজ্জামান করেলকে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান এবং সদস্যসচিব মো. শাহিনুর রহমান (শাহিন) এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় আদর্শ অক্ষুণ্ন রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

এএন

Link copied!