ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধ্যরাতে ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় বিএনপির ৬ নেতাকে কারাদণ্ড

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:২৩ পিএম

মধ্যরাতে ভোটারদের মাঝে টাকা বিতরণ করায় বিএনপির ৬ নেতাকে কারাদণ্ড

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)। তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩৩৯৩) জব্দ করা হয়। জব্দকৃত হিসাবের খাতায় কোন মহল্লায় কবে ও কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে—সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগাজান এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয়। ঘটনাস্থলে প্রায় ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা দ্রুত পালিয়ে যায়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। আটক ব্যক্তিরা ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে ভোটারদের টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ছয়জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। জব্দ করা হিসাবের খাতায় টাকা বিতরণের পরিকল্পনা ও পূর্বের হিসাবের তথ্য পাওয়া গেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এএন

Link copied!