দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:১২ পিএম
দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নথ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডের নারী শ্রমিকদের মাঝে হঠাৎ তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত অন্তত ৯ জন শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বনকালি এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকরা হলেন কমা রুনা খাতুন কমা শিউলি কমা রুবিনা খাতুন কমা গীতা রানী কমা নুপুর কমা শারমিন কমা জান্নাতুল ফেরদৌস কমা রেশমা ও লাবনী আক্তার। আহতদের বয়স ১২ থেকে ৬২ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে কমা কয়েক বছর পূর্বে সদর উপজেলার বনকালি গ্রামে এই চায়না কোম্পানিটি গড়ে ওঠে। বর্তমানে এই কোম্পানিতে আশপাশের এলাকার প্রায় এক হাজার নারীর কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে কাজ চলাকালীন হঠাৎ করেই নারী শ্রমিকদের মাঝে অজ্ঞাত কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করলে বেশ কয়েকজন আহত হন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান কমা ঠিক কী কারণে নারী শ্রমিকদের মধ্যে এমন আতঙ্ক দেখা দিয়েছে কমা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান কমা আমি চিকিৎসাধীন শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য অনুযায়ী কমা তারা কোনো কারণে মানসিকভাবে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই আতঙ্কের প্রভাবে অনেকের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছেন।
এই ঘটনার পর থেকে ওই এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কোম্পানি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেএইচআর