ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাথরঘাটায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানা হেফাজতে পিতা

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:৩৯ এএম

পাথরঘাটায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানা হেফাজতে পিতা

বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার পিতা নাসির উদ্দিন চৌকিদারকে পুলিশ থানা হেফাজতে নিয়েছে।

ভুক্তভোগীর মা বুধবার সন্ধ্যায় পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী নিজেও থানায় এসে তার পিতার বিরুদ্ধে অভিযোগ করেন।

মামলা সূত্রে জানা যায়, মোসা. রুপালি আক্তার (১৫) মধ্য বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা মোসা. চাঁদনি আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা থাকায় রুপালি তার পিতা ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করছিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়। আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত পিতা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান।

ভুক্তভোগীর সৎ মা পুলিশের কাছে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে ওই সময় বাড়িতে কিশোরীর বৃদ্ধ দাদি ছিলেন এবং ভুক্তভোগী সাধারণত দাদির সঙ্গেই রাতে থাকতেন।

ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে আটক করে থানা হেফাজতে নেয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় তদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এএন

Link copied!