ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে ডাকাতদের কবলে রোগী বহনকারী গাড়ি, শিশুসহ আহত ৫

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:১৯ পিএম

মেহেরপুরে ডাকাতদের কবলে রোগী বহনকারী গাড়ি, শিশুসহ আহত ৫

মধ্যরাতে অসুস্থ রোগী নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসার পথে ডাকাত দলের কবলে পড়েছে একটি পরিবার। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন। মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে বুধবার দিনগত রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুর রশিদ (৩০), সোহানি জামান (২৭), উবসন (৪০), ৩ বছরের শিশু আয়ান ও অটোচালক রাজা মিয়া (৩৭)। আহতদের মধ্যে ২ জন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহতরা জানান, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে রাতে আব্দুর রশিদের স্ত্রী সোহানি জামানকে নিয়ে অটোরিকশায় করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসছিলেন পরিবারের সদস্যরা। পথে পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি স্থানে এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে অটোরিকশার গতি রোধ করে। পরে অটোরিকশায় থাকা সবাইকে মারধর করে নারীদের কাছ থেকে কানের দুল, ২টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় অটোরিকশাচালক ও রোগীর স্বজনদের মারধর করে জখম করা হয়।

পরে ঢাকা থেকে যাত্রী নামিয়ে মুজিবনগর ফেরার পথে জেআর পরিবহনের একটি বাস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত আব্দুর রশিদ ও অটোরিকশাচালক রাজা মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

ইএইচ

Link copied!