ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবিতে চার প্রার্থীর সংবাদ সম্মেলন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্য অঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্য অঞ্চল

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৯ পিএম

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবিতে চার প্রার্থীর সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের ‘ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চার প্রার্থী। 

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইয়া। 

তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর নতুন ভোটাররা ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। তবে খাগড়াছড়ির ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে বর্তমানে জনমনে গভীর সংশয় ও উদ্বেগ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন এবং ভোটের অন্তত তিন দিন আগে থেকে দুর্গম এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। 

ওয়াদুদ ভুইয়া বলেন, নির্বাচনের আগের রাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে এবং দুর্গম এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি এবং গুজব প্রতিরোধে নজরদারি বৃদ্ধিসহ ছয় দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা ও ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী মো. নূর ইসলামসহ সংশ্লিষ্ট দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!