ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সড়কে মৃত্যুর মিছিল দেখতে চাই না: বিআরটিএ চেয়ারম্যান

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৪১ পিএম

সড়কে মৃত্যুর মিছিল দেখতে চাই না: বিআরটিএ চেয়ারম্যান

বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন বলেছেন, ‘আমরা সড়কে আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতে মৃত্যুর হার কমিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চালকের প্রশিক্ষণের পাশাপাশি তাদের ৬০ ঘণ্টা ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে।’

রোববার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গু ৮৫ জনের মাঝে ট্রাস্টি বোর্ডের মঞ্জুরকৃত ৩ কোটি ৩৭ লাখ টাকার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সড়কগুলোতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে মোটর মালিক সমিতির সহযোগিতা কামনা করে চেয়ারম্যান বলেন, সড়ক ও মহাসড়কে আর কোনো ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবেদনের সময়সীমা এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতার পাশাপাশি পথচারীদের সচেতন হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ক্রেতাদের দুটি হেলমেট বিনামূল্যে প্রদানের পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএর পরিচালক রুবাইয়াত-ই-আশিক, রংপুর মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক মাজেদ ফারহান, রংপুর ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, বিআরটিএর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহাবুব রহমান এবং বিআরটিএ রংপুর সার্কেলের মো. শফিকুল আলম সরকার।

ইএইচ

Link copied!