ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতার সুরক্ষা ও নড়াইলের উন্নয়নে ধানের শীষে ভোট দিন: ড. ফরহাদ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:২৯ পিএম

স্বাধীনতার সুরক্ষা ও নড়াইলের উন্নয়নে ধানের শীষে ভোট দিন: ড. ফরহাদ

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। এ উন্নয়নবঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা ও তারেক রহমানের মার্কা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিন। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।’

রোববার বিকেলে লোহাগড়া শহরের মোল্যার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ এসব কথা বলেন।

নড়াইল-২ আসনের এ প্রার্থী আরও বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির নির্বাচন। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। অবহেলিত নড়াইলবাসীর উন্নয়নের লক্ষ্যে তিনি সবার কাছে ভোট চান।

লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ডাকসুর ছাত্রনেতা আবিদুল ইসলাম খান।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, আবু হায়াত সাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কৃষক দলের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল মোস্ত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ।

এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল ইসলাম বাবু, টিপু সুলতান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সমীর বসু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য রাখেন, শফিক তারেক, সাইফুল ইসলাম মল্লিক, নজরুল ইসলাম মোল্যা, এসএম শাহিন বিপ্লব, শামসুল হক আজাদ, মো. সোহেল রানা, মেজবাউল ইসলাম পারভেজ, কাজী মোরাদ হোসেন, সাইদুর রহমান, এনামুল কবীর চন্দন, তানভীর তনু, মেহেদী হাসান, এইচএম রাশেদ, ফরিদ হোসেন বিশ্বাস ও মাহমুদুল হাসান সনি।

ইএইচ

Link copied!