ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে জামায়াতের জনসভা, ভোট চাইলেন মহসিন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৭ পিএম

বাঞ্ছারামপুরে জামায়াতের জনসভা, ভোট চাইলেন মহসিন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর বাজারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তেজখালি ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর আসনের প্রার্থী মো. মহসিন। 

তিনি বলেন, ‘আমি যদি বাঞ্ছারামপুর থেকে নির্বাচিত হতে পারি, তাহলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব। দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব।’

মো. মহসিন আরও বলেন, ‘আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, নিজের পকেট ভরার জন্য নয়। নিজেদের অর্থ ব্যয় করে আমরা জনগণের সেবা করি। আমি বিশ্বাস করি, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।’

জনসভায় প্রধান বক্তা ছিলেন দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, বরং ন্যায়বিচার ও সুশাসনের জন্য রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই এ দলের মূল লক্ষ্য।

মোহাম্মদ তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো. মাইনুদ্দিন, বাঞ্ছারামপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাইনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম মিয়া, মাওলানা হাবিবুর রহমান এবং মোহাম্মদ আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!