ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে আর কখনো প্রতিশোধের রাজনীতি হবে না: মাসুদ অরুন

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর

সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৪২ পিএম

মেহেরপুরে আর কখনো প্রতিশোধের রাজনীতি হবে না: মাসুদ অরুন

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন বলেছেন, ‘আমি মেহেরপুরবাসীকে কথা দিতে চাই, মেহেরপুরে আর কখনো প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি হবে না। কোনো মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। আমি মেহেরপুরবাসীর কাছে বিগত দিনের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাখছি।’

রোববার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ অরুন বলেন, ‘আমি বিশ্বাস করি, মেহেরপুরের বর্তমান প্রশাসন, পুলিশ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে শান্ত পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই না নির্বাচনে মানুষের প্রত্যাশা যেন ধ্বংস হয়। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা ভোটকেন্দ্র ছেড়ে যাব না।’

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, পরিবারের সবাইকে নিয়ে পাড়ায়, মহল্লায় ও গ্রামে সবাই ঐক্যবদ্ধ থেকে দুর্গ গড়ে তোলেন। কোনো ষড়যন্ত্র যেন ভোটের অধিকার ধ্বংস করতে না পারে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনে প্রার্থীর চিফ এজেন্ট অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনসারুল হক, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস ও জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা।

পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে মেহেরপুর ও মুজিবনগরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!