ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে জামায়াতের প্রার্থী মহসিনের গণমিছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:৩৮ পিএম

বাঞ্ছারামপুরে জামায়াতের প্রার্থী মহসিনের গণমিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিনের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাতুর বাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে মোহাম্মদ মহসিন বলেন, ‘দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতেই আমাদের এ আন্দোলন। আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাঞ্ছারামপুরের উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে।

গণমিছিলে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী ও বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!