ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিরল-বোচাগঞ্জকে মালয়েশিয়া বানানোর প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী জীবনের

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:০৩ পিএম

বিরল-বোচাগঞ্জকে মালয়েশিয়া বানানোর প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী জীবনের

দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন নির্বাচনে বিজয়ী হলে তার নির্বাচনী এলাকা মালয়েশিয়া বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ‘আমি সারাজীবন মানবসেবা করে আসছি। এবার চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়িয়েছি। এবার মানুষ আমাকে চাইছে, বিপুল সাড়াও পাচ্ছি। এটাই আমার শেষ নির্বাচন। আমি জিতলে বিরল ও বোচাগঞ্জ এলাকাকে মালয়েশিয়ায় রূপান্তর করে দেব।’

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে আনোয়ার চৌধুরী জীবন আরও বলেন, সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু, বিরল স্থলবন্দর আধুনিকীকরণ, বেকারত্ব দূরীকরণ এবং কৃষকদের ভর্তুকি মূল্যে সার প্রদান করা হবে। মানুষ যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারে এবং তাদের জানমালের পূর্ণ নিরাপত্তা থাকে, সে লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ইএইচ

Link copied!