ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাগরপুরে বিএনপির জনসভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:১৩ পিএম

নাগরপুরে বিএনপির জনসভা

গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক নাগরপুর-দেলদুয়ার গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। 

সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রবিউল আউয়াল লাভলু বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে নাগরপুর-দেলদুয়ারকে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি জনবান্ধব এলাকায় রূপান্তর করব। আমি নিজে অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয়ও দিই না।’ 

তিনি আরও বলেন, এ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী, সদস্য দীপালী চক্রবর্তী, মনোয়ারা মুকুল, শরিফ উদ্দিন আরজু, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান ও প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালেক মাহবুব রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!