ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুরে ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টিই ঝুঁকিপূর্ণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪২ পিএম

দিনাজপুরে ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টিই ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শতকরা হিসেবে এটি জেলার মোট কেন্দ্রের প্রায় ৬৪ শতাংশ। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

পুলিশ সুপার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৫৭টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং বাকি ৩০৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে। অতীতের নির্বাচনী সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা এবং সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকা বিবেচনায় নিয়ে এই তালিকা করা হয়েছে।

জেলায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় শীর্ষে রয়েছে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন। এই আসনে সর্বোচ্চ ৮৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া দিনাজপুর-৬ আসনে ৬৬টি এবং দিনাজপুর-৫ আসনে ৪৬টি কেন্দ্র এই তালিকায় রয়েছে।

বাকি আসনগুলোর মধ্যে দিনাজপুর-৪ আসনে ২৫টি, দিনাজপুর-২ আসনে ২২টি এবং দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে ভোটের দিন অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনসহ স্ট্রাইকিং ফোর্সের টহল বৃদ্ধি করা হবে।

জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, দিনাজপুরে এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিছুটা বেশি। জেলার ৮৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য মোট ৪ হাজার ৯৯৩টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পুলিশ।

জেএইচআর

Link copied!