ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঝিনাইদহে র‍্যাবের বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০০ পিএম

ঝিনাইদহে র‍্যাবের বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা জোরদার ও জনমনে স্বস্তি ফেরাতে বিশেষ মহড়া চালিয়েছে র‍্যাব-৬। মঙ্গলবার সকালে র‍্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের সামনে থেকে এই বিশেষ টহল কার্যক্রম শুরু হয়।

মহড়াটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে। এ সময় র‍্যাব সদস্যরা টহল, তল্লাশি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকায় র‍্যাবের উপস্থিতি বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে র‍্যাব জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মহড়া চলার সময় সাধারণ মানুষের মাঝে কড়া নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। নির্বাচনের দিন পর্যন্ত এই কঠোর নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জেএইচআর

Link copied!