ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক আজীবন বহিষ্কার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:৩২ এএম

ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক আজীবন বহিষ্কার
বহিস্কৃত ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত

দলীয় আনুগত্যের শপথ ভঙ্গের মাধ্যমে বিশ্বাসঘাতকতার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির সামনে নিজেকে দলীয় আনুগত্যের শপথ ভঙ্গের মাধ্যমে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ইব্রাহিম খলিলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে অনুমোদন করেছেন। একই সঙ্গে ঘোড়াঘাট পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে যুগ্ম আহ্বায়ক সাহিদ পারভেজকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা ইব্রাহিম খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি ষড়যন্ত্রের শিকার। কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে, তা আমার জানা নেই। কেউ কেউ বলছে, আমার বড় ভাইকে জামায়াত থেকে আগাম মেয়র প্রার্থী হিসাবে মনোনীত করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আত্মসমালোচনা করার অধিকার সবার আছে। আমি ৩২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। ভালো-মন্দ বলার অধিকার আমার রয়েছে। কিন্তু কখনোই বিএনপির অমঙ্গল কামনা করিনি।”

এএন

Link copied!