ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে চলছে ভোটগ্রহণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:০৯ পিএম

দিনাজপুরে ৬টি সংসদীয় আসনে চলছে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে ভোট দিতে শুরু করেছেন। প্রতিটি কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।

জেলায় মোট ৮৪৪টি কেন্দ্রে ৪ হাজার ৪৯৩টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৮৪৪টি কেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এছাড়া নির্বাচনী এলাকার ১৩টি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

দিনাজপুরের ছয়টি আসনে এবার মোট ভোটার রয়েছেন ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন। নির্বাচনী পরিসংখ্যানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।

এই ৬টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত জেলার নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিকেল পর্যন্ত এই ধারা বজায় থাকবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।

জেএইচআর

Link copied!