ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাউনিয়ায় মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:১৬ পিএম

কাউনিয়ায় মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আখতার হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রংপুর-৪ অর্থাৎ কাউনিয়া ও পীরগাছা আসনের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলতে দেখা গেছে।

সকাল বেলায় এই কেন্দ্রে ভোট দিতে আসেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রে প্রবেশের পর তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে আখতার হোসেন বলেন, আমি চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হোক। ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এদিকে কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।

জেএইচআর

Link copied!