ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, কলাকান্দি কেন্দ্রে ভোট দিলেন জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:১৯ পিএম

বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, কলাকান্দি কেন্দ্রে ভোট দিলেন জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিএনপির জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোনায়েদ সাকি বলেন, আজকের দিনটি অনেক প্রতীক্ষিত। অসংখ্য শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এই দিনটি পেয়েছি। গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

তিনি উল্লেখ করেন যে ফ্যাসিবাদবিরোধী লড়াই থেকে শুরু করে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আন্দোলনের অন্যতম ভরসার কেন্দ্র ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া আজকের দিনটি দেখে যেতে পারেননি, তবুও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

ভোটের পরিবেশ সম্পর্কে সাকি বলেন, নানা আশঙ্কা থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে মানুষ আসছেন। আমি এই কেন্দ্রে ভোট দিলাম, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি, সকল প্রার্থী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। অনেক লড়াই ও ত্যাগের বিনিময়ে যে পরিবেশ তৈরি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নির্বাচনে জয় পরাজয় থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কেউ বেশি ভোট পাবেন, কেউ কম পাবেন, তবে সবার মতামত ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, যেই বিজয়ী হোক না কেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে পারলেই শহীদদের রক্তস্নাত স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

জেএইচআর

Link copied!