ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জালভোটসহ দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর প্রতিনিধি 

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:২৫ পিএম

জালভোটসহ দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

জালভোট প্রদানসহ দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনাজপুরের ৬টি নির্বাচনী এলাকার সবখানেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এখন প্রতিটি কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে। দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ মানুষ চূড়ান্ত ফলাফলের জন্য উন্মুখ হয়ে রয়েছেন। জেলার বিভিন্ন আসনের কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে যে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল ৬৫ থেকে ৭০ শতাংশ।

বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজার এলাকার সাধারণ ভোটার মো. ইউসুফ আলী জানান, ১৫ থেকে ২০ বছর আগের মতো সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছি। এমন শান্তিপূর্ণ ভোটই কাম্য ছিল এবং কেউ কোনো ঝামেলা করেনি। সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

একইভাবে সদর উপজেলার সিকদারহাট এলাকার ভোটার আফজাল হোসেন বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘদিন পর কেন্দ্রে আসতে পেরেছি, এটাই শুকরিয়া। এমন শান্তিপূর্ণ নির্বাচনের পর যে পক্ষই ক্ষমতায় আসুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই।

দিনাজপুরের নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে সন্তোষজনক থাকলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দিনাজপুর-৩ অর্থাৎ সদর আসনের একটি কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কড়া নিরাপত্তায় ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। সারা দেশের মতো দিনাজপুরের মানুষও এখন বিজয়ীদের নাম শোনার অপেক্ষায় আছেন।

জেএইচআর

Link copied!