ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাটোর-৪ আসনে ধানের শীষের জয়, আব্দুল আজিজ নির্বাচিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৪৪ পিএম

নাটোর-৪ আসনে ধানের শীষের জয়, আব্দুল আজিজ নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ১৬৭টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৮৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

আব্দুল আজিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ২৯৮ জন। আসনটিতে প্রধান দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায় বিএনপি।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. এমদাদুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. ইউসুফ আহমদ ২ হাজার ৭৪৭ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী মো. মোকসেদুল মোমিন পেয়েছেন ২৫৪ ভোট।

তথ্য অনুযায়ী এই আসনে মোট ৩ লাখ ১৭ হাজার ৯৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হওয়া ভোটের সংখ্যা ৬ হাজার ২১৬টি এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮৭৪। সংগৃহীত ভোটের হার সন্তোষজনক বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, গুরুদাসপুর উপজেলার ৬৮টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৬ হাজার ৫৪১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫২ হাজার ৭০৫ ভোট। অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার ৯৯টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩ হাজার ৩০৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৮১ হাজার ৪৪৮ ভোট।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সব দলের প্রার্থীরাই প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিজয় ঘোষণার পর ধানের শীষের প্রার্থীর সমর্থকরা এলাকায় শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করছেন। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

জেএইচআর

Link copied!