ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবনির্বাচিত এমপি এস এম জিলানীর সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৪০ পিএম

নবনির্বাচিত এমপি এস এম জিলানীর সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির এই নবনির্বাচিত প্রতিনিধি বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শুক্রবার রাত ৯টায় উপজেলার পাটগাতী এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টুঙ্গিপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল এবং সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় এস এম জিলানী বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একটি সুন্দর সমাজ গঠনে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি কাজে আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!