ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের সহ-শিক্ষা সচিব হলেন শিক্ষানুরাগী রাশেদ

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:২২ পিএম

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের সহ-শিক্ষা সচিব হলেন শিক্ষানুরাগী রাশেদ

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছেন লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ। 

সোমবার বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

একই সঙ্গে লালমনিরহাট জেলা কমিটির সভাপতি হিসেবে রাশেদুল ইসলাম রাশেদকে আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও উপজেলা কমিটি গঠন করার আহ্বান জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম মুঠোফোনে জানান, রাশেদুল ইসলাম রাশেদকে দায়িত্ব দেওয়ার পেছনে তাঁর দীর্ঘদিনের শিক্ষা ও মানবকল্যাণমূলক অবদান এবং নেতৃত্বের গুণের গুরুত্ব রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, রাশেদ এই দায়িত্বে এসে জেলার শিক্ষা ও মানসম্মত পাঠ্যক্রম সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখবেন। লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, রাশেদুল ইসলাম রাশেদ শিবরাম আদর্শ পাবলিক স্কুলের একজন দক্ষ ও উদ্ভাবনী পরিচালক।

তাঁর নেতৃত্বে শিবরাম আদর্শ পাবলিক স্কুল শুধু শিক্ষাক্ষেত্রে নয়, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা শিক্ষা অফিসার তাঁর এই নতুন দায়িত্বে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাশেদ ২০১৫ সাল থেকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল পরিচালনা করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন।

এ ছাড়া তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘের জেলা সহ-সভাপতি এবং আলোকিত সুন্দরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম প্রিন্স এবং সিনিয়র সহ-সভাপতি ডক্টর মনিরুজ্জামানসহ ১৮২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই নতুন কাঠামোতে রাশেদুল ইসলাম রাশেদ সহ-শিক্ষা সচিব হিসেবে মানসম্মত শিক্ষার প্রসারে দায়িত্ব পালন করবেন। শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মিসেস জয়নাব বেগম।

জেএইচআর

Link copied!