ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের নতুন সভাপতি জাকির, সেক্রেটারি হায়দার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:২৮ পিএম

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের নতুন সভাপতি জাকির, সেক্রেটারি হায়দার

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসাইন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হায়দার আলী।

মঙ্গলবার শাখার সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. জাকির হোসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন শাখার সেক্রেটারি হিসেবে হায়দার আলীকে মনোনয়ন দেন।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এএন

Link copied!