ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দোয়া ও সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:১১ পিএম

দোয়া ও সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী টুকু

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, টাঙ্গাইলবাসী ভোট দিয়ে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এই মাটির সন্তান হিসেবে যাতে আমি সফলভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মাত্র যাত্রা শুরু করলাম। আমি আমার জায়গা থেকে প্রতিশ্রুতির সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, খাদ্য ও কৃষিতে সিন্ডিকেটের মাধ্যমে সৃষ্ট কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার মনিটরিং ও নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। বাজার মনিটরিং ও নিয়মিত তদারকির মাধ্যমে উদ্ভূত সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে তিনি সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন। উল্লেখ্য, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর শুক্রবারই তিনি প্রথম টাঙ্গাইলে আসেন।

জেএইচআর

Link copied!