ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি আলী আজম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৪৯ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি আলী আজম

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার চালানোর মধ্য দিয়ে হরিণাকুণ্ডুতে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলি আজম মো. আবু বকর।

রোববার সকাল ১১টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন তিনি। 

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসাইন এর সঙ্গে মতবিনিময় শেষে সমস্ত রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সম্মেলন কক্ষে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্ন কর্মী সকলের সঙ্গে তাদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে তিনি তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে হসপিটালের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যোগ দেন।

পরিচ্ছন্নতা শেষে এমপি সাংবাদিকদের বলেন,” এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যে-সব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতাই না এই হাসপাতালের যারা ডাক্তার-কর্মকর্তা রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আলী আজম মো. আবু বকর এর সফর সঙ্গী ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, হরিনাকুন্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মাস্টার ইদ্রিস আলী, পৌর আমির শফিউদ্দিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এছাড়াও পৌরসভার বিভিন্ন মোড়ে বিশেষ করে, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, ইজিবাইক স্ট্যান্ড, পাখি ভ্যান স্ট্যান্ডে, হতদরিদ্র মানুষগুলোর থেকে যারা টাকা আদায় করেন তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। তারা যদি পরিবর্তন না হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালন শাহ সরকারি কলেজ পর্যন্ত তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সালাম প্রদান করেন।

এর আগে সকালে তিনি ঝিনাইদহ শিশু হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখভাল করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।

এএন

Link copied!