ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
 জাহাঙ্গীর আলম

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শ্রমিকদের পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থাসহ তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অবিলম্বে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে। 

রোববার বিকেলে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ ও শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহসভাপতি সাইফুর রাজ চৌধুরি, বর্তমান আহ্বায়ক কমিটির অর্থ সচিব মো. রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর মো. খোকন, সদস্য মো. আফজাল হোসেন, মো. স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মো. মজিবর রহমান মজিব, মো. হালিম বাবু, মো. সৈয়দ খালিদসহ আরশ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!