ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩২ পিএম

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ রাকিব পাটওয়ারী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াপদা সংলগ্ন ইকরা মডেল মাদ্রাসা ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব পাটওয়ারী উপজেলার বাসিন্দা আলী হোসেন পাটওয়ারীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আবু তাহেরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রাকিব গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদক এখন সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!