ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুর-কোটচাঁদপুরে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানে এমপি মতিয়ার

 সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

 সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:০৯ পিএম

মহেশপুর-কোটচাঁদপুরে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানে এমপি মতিয়ার

ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেছেন, মহেশপুর ও কোটচাঁদপুর তার দুই চোখ—দুই এলাকার উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায় সমান গুরুত্ব দেওয়া হবে। 

মঙ্গলবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি ইজি বাইক ও জলমহালকে কেন্দ্র করে চাঁদাবাজি, রেজিস্ট্রি অফিসের অনিয়মসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, দীর্ঘ ৩৯ বছর ধরে এলাকার মানুষের সঙ্গে পথচলার অভিজ্ঞতা তাকে বাস্তব সমস্যাগুলো বুঝতে সহায়তা করেছে, এখন সময় সেগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করার। 

তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর জোর দেন। 

সভায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যানবাহন ও আবাসন সংকটের কথা তুলে ধরে থানাকে মডেল থানা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা চান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়। 

সভাপতির বক্তব্যে ইউএনও বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের মোটরসাইকেল ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ভবনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এএন

Link copied!