ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকুন্দিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্র নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:২৫ পিএম

পাকুন্দিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দীন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দীন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হোসেন্দী এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল নাছির। পথে পৌর সদরের নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাছির গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!