ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে সাধারণ মানুষ

আবু সুফিয়ান, ঘোড়াঘাট (দিনাজপুর)

আবু সুফিয়ান, ঘোড়াঘাট (দিনাজপুর)

মার্চ ১, ২০২৬, ০৪:১৮ পিএম

ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে সাধারণ মানুষ

ঘোড়াঘাটে ইদানীং মোটরসাইকেল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কিছু দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। চোরেরা এখন আর কাউকেই ছাড় দিচ্ছে না সাংবাদিকদের মোটরসাইকেলও তাদের টার্গেটের বাইরে থাকছে না।

গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর প্রায় ১২টার দিকে ঘোড়াঘাট পৌর সদর এর পূর্বপাড়া নিজ বাড়ির সামনে থেকে ঘোড়াঘাট থানা প্রেসক্লাব-এর সভাপতি আনভিল বাপ্পির ব্যবহৃত লাল রঙের এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। দিনের আলোয়, বাড়ির সামনেই এমন চুরি এটি স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। 

এরআগে, পৌর সদরের লালবাগ গ্রাম থেকে একই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম সামুর বাজাজ সিটি মোটরসাইকেল আজাদ মোড় এলাকা থেকে চুরি হয়ে যায়। এছাড়া বাগেরহাট বাজার ও কুন্ডু মার্কেটের সামনেও একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব চুরি চালাচ্ছে। তারা বিয়ে বাড়ি, হাট-বাজার, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এমনকি জানাজা অনুষ্ঠানের ভিড়কেও সুযোগ হিসেবে নিচ্ছে। কয়েক মিনিটের অসতর্কতার সুযোগেই মোটরসাইকেল উধাও হয়ে যাচ্ছে।

চুরি সংক্রান্ত বিষয়ে ঘোড়াঘাট থানা-এর অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “চুরির ঘটনাগুলো আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি।”

এদিকে ভুক্তভোগীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, নিয়মিত টহল বৃদ্ধি এবং মোটরসাইকেল পার্কিংয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল। ঘোড়াঘাটবাসীর প্রশ্ন একটাই দিনদুপুরে যদি এমন ঘটনা ঘটে, তবে নিরাপত্তা কোথায়? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

এএন

Link copied!