ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওব্যাট হেল্পার্সের উদ্যোগে রমজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

মার্চ ১, ২০২৬, ০৬:৪৯ পিএম

ওব্যাট হেল্পার্সের উদ্যোগে রমজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সংগঠন ও সংস্থা  ওব্যাট হেল্পার্স রংপুরেরে পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ওব্যাট হেল্পার্স রংপুর এর মাঠ প্রাঙ্গন মিলনায়তনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) রোকসানা বেগম।

ওব্যাট হেল্পার্স রংপুরের আয়োজনে প্রথম ধাপে ২৫০ জন অসহায় মানুষের মাঝে ৩০ দিনের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এসব প্যাকেটে ছিল: চাল ২৫ কেজি, লাল মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৩ লিটার, গমের আটা ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি এবং চিনি ২ কেজি।

এছাড়াও দ্বিতীয় ধাপে সংগঠনটির নিজস্ব তহবিল থেকে আরও ৬৫০ জনের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৫ দিনের এই খাদ্যপ্যাকেটে ছিল: চাল ১০ কেজি, লাল মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, গমের আটা ২ কেজি, নতুন আলু ৩ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি এবং চিনি ১ কেজি।

ওব্যাট হেল্পার্সের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রোকসানা বেগম বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। রংপুরে ওব্যাট হেল্পার্স দীর্ঘদিন ধরে মানবিক সহায়তার এই ধারা অব্যাহত রেখেছে, যা সত্যিই প্রশংসনীয়।"

মানবিক এ সংগঠনটি ও সংস্থাটির পক্ষ থেকে জানায় স্কুলের শিক্ষার্থী, এতিম, বিধবা ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম শেষে সংস্থাটির পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ওব্যাট হেল্পার্সের এই উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে রমজানের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

এএন

Link copied!