ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইউএনও

আল আমিন মডেল মাদরাসার একাডেমিক ফলাফল আশাব্যঞ্জক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ২, ২০২৬, ০৯:৪১ পিএম

আল আমিন মডেল মাদরাসার একাডেমিক ফলাফল আশাব্যঞ্জক

জাগতিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আমিন মডেল মাদরাসার সার্বিক কার্যক্রম ও একাডেমিক ফলাফল আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা। 

সোমবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, অবকাঠামোগত প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিষ্ঠানের এ পর্যন্ত অর্জিত ফলাফল আমাকে সত্যিই অভিভূত করেছে। এমন একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্টজনদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাদরাসার বর্তমান শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি আব্দুস শুক্কুর মাস্তান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.জ.ম ইসমাইল হোসেন আজাদ ও বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের সাহেবজাদা মাওলানা খাজা তানভীর আহমেদ। ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!