ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে হলুদ চাষে প্রণোদনা, ৪০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

মার্চ ৩, ২০২৬, ১২:৫৭ পিএম

মহেশপুরে হলুদ চাষে প্রণোদনা, ৪০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মতিয়ার রহমান বলেন, কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করতে হলে মাঠপর্যায়ে বাস্তব সহায়তা বাড়াতে হবে। হলুদসহ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, নির্বাচিত প্রতিটি কৃষককে ২০ শতাংশ জমিতে চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

এএন

Link copied!