ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৬, ২০২৬, ০২:৪১ পিএম

পাকুন্দিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা রমিজ উদ্দিনকে একটি গরুসহ দেখতে পান। 

তাকে গরু চোর সন্দেহে আটক করে শ্রমিকরা খবর দিলে স্থানীয়রা সেখানে জমায়েত হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রমিজ উদ্দিন পাকুন্দিয়ার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে বলে শনাক্ত করেছে পুলিশ।

চরফরাদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমিজের মরদেহ উদ্ধার করে। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারকৃত গরুটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে, তবে এখন পর্যন্ত এর মালিকের পরিচয় পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!