ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ৬, ২০২৬, ০২:৫০ পিএম

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টাঙ্গাইলে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ষষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে শহরের আশেকপুরস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় মোট ২৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ প্রকল্পের কারিগরি সহায়তায় এই পরীক্ষাটি পরিচালিত হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) মো. সেলিমুল ইসলাম।

এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ফাতেমা বেগম, সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন। এছাড়া ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমানসহ গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ের প্রশিক্ষকরা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল শনিবার (৭ মার্চ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার সমন্বিত চূড়ান্ত ফলাফল খুদে বার্তার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ২০২৪ সাল থেকে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুব ও যুব মহিলাদের জন্য এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং-এর হাতেখড়ি দিয়ে তরুণদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!