ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুবাইয়ে নিহত বড়লেখার সালেহ আহমদের জানাজায় প্রবাসী কল্যাণ মন্ত্রী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৮:২৭ পিএম

দুবাইয়ে নিহত বড়লেখার সালেহ আহমদের জানাজায় প্রবাসী কল্যাণ মন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান এলাকায় মিসাইল হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদকে নিজ এলাকায় দাফন করা হয়েছে। সোমবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার দুপুরে মরহুমের মরদেহটি বিশেষ বিমানে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে সরাসরি উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মরদেহ গ্রহণের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সিলেটের জেলা প্রশাসক (ডিসি)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা ও প্রেস ব্রিফিং শেষে মাননীয় মন্ত্রী নিজে মরহুম সালেহ আহমদের কফিনবাহী গাড়ির সঙ্গে বড়লেখার উদ্দেশ্যে রওনা হন। পরে বিকেল ৫টায় বড়লেখার গাজীটেকা শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সর্বস্তরের হাজারো শোকাতুর মানুষ অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় সালেহ আহমদ মৃত্যুবরণ করেন। মাননীয় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং নিহত প্রবাসীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এএন

Link copied!