ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৬, ০৩:০২ পিএম

ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে সমান আওয়াজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সভাকক্ষে নারী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসন ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মারিয়া সরকার, প্রকল্প কো-অর্ডিনেটর, সমান আওয়াজ, ঢাকা।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী অগ্রণী ব্যাংক ম্যানেজার মকছেদ আলী, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেসিক এনজিওর নির্বাহী পরিচালক শ্যামল কুমার, স্বকল্প সোসাইটির পরিচালক এম.এ. কাইয়ুম এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল।

অবহিতকরণ সভায় সমান আওয়াজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ফুলবাড়ী সিসিডিবির এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার। তিনি বলেন, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনসহ সকল স্টেকহোল্ডারদের সহযোগীতা কামনা করা হয়েছে। বিশেষ করে নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

সভায় সুশীল সমাজের নারী নেত্রী, স্থানীয় সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনা করেন নবাগঞ্জ সিসিডিবির এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন।

এএন

Link copied!