ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ১০, ২০২৬, ০৫:০৯ পিএম

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার বৈরাগীপাড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪:১০ ঘটিকায় রামচন্দ্রপুর বিওপির একটি চৌকস টহল দল চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৩২৭/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি’র হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৬,৪০০ টাকা।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ফেনসিডিলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, অভিযানের সময় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এএন

Link copied!