ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি, দুশ্চিন্তায় চাষিরা

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৫:৪০ পিএম

রংপুরে হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি, দুশ্চিন্তায় চাষিরা

রংপুরে হঠাৎ বৃষ্টি ও জমিতে পানি জমে যাওয়ায় আলু চাষিরা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েছেন। বৃহস্পতিবার ভোরে হওয়া এই বৃষ্টিতে অনেক খেতেই পানি জমে গেছে। মৌসুমের শেষ সময়ে এসে ফলন নষ্ট হওয়ার ভয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

রংপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক অরজিৎ কুমার রায় জানান, বৃহস্পতিবার জেলায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষি অফিসের তথ্যমতে, এবার জেলায় ৫৪ হাজার ৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে মাত্র ৩০ হাজার হেক্টর জমির আলু তোলা শেষ হয়েছে, বাকি খেতগুলো এখন বৃষ্টির কবলে।

চাষিরা জানান, চলতি মৌসুমে আলুর ফলন বেশ ভালো হয়েছিল। অনেকেই আগামী কয়েকদিনের মধ্যে আলু তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে খেত তলিয়ে যাওয়ায় আলু পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর খোর্দ রংপুর এলাকার কৃষক আসলাম হোসেন জানান, দ্রুত পানি না নামলে খেতেই আলু নষ্ট হয়ে যাবে। এতে করে সার, বীজ ও শ্রমিকের বড় বিনিয়োগ হারানো নিয়ে শঙ্কিত তারা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বৃষ্টির কারণে যেসব জমিতে পানি জমেছে সেখানে দ্রুত নালা কেটে পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, যদি সপ্তাহখানেক পানি জমে থাকে তবেই ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের দ্রুত আলু সংগ্রহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

জেএইচআর

Link copied!