ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নালা-নর্দমা পরিচ্ছন্ন রাখতে হবে

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মার্চ ১৪, ২০২৬, ০২:২০ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নালা-নর্দমা পরিচ্ছন্ন রাখতে হবে

সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খাল এবং নালা-নর্দমা নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

শনিবার সকালে বোদা উপজেলা পরিষদ ডাকবাংলোর সামনে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহের প্রতি শনিবারে খাল ও নালা-নর্দমা পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছেন। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। যদি দেশের প্রতিটি উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা যায়, তবেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতি শনিবার চলমান থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রবিউল ইসলাম, পৌরসভার ইঞ্জিনিয়ার দিপংকর অধিকারী, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির এবং পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল প্রমুখ।

পরবর্তীতে প্রতিমন্ত্রী উপস্থিত কর্মীদের সাথে নিয়ে ড্রেনের আবর্জনা পরিষ্কার কার্যক্রমের তদারকি করেন এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!