ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সেই ইউপি সদস্যকে শোকজ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি  

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি  

মার্চ ১৪, ২০২৬, ০৪:৩৯ পিএম

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সেই ইউপি সদস্যকে শোকজ

ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ৩ নং আলীহাট ইউনিয়নের ইউপি সদস্য দিলদার হোসেনকে শোকজ করা হয়েছে। শনিবার হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বুধবার ৩ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। ভিজিএফ চাল ওজনে কম দেওয়ায় দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক প্রশ্ন করলে তাঁকে লাঞ্ছিত করা হয়। 

পরদিন বৃহস্পতিবার চাল বিতরণে দুর্নীতি ও সাংবাদিক লাঞ্ছিত করার অপরাধে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী রোববারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। উপযুক্ত জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত শনিবার উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ভিজিএফ চাল বিতরণ করা হয়। ৩ নং আলীহাট ইউনিয়নে চাল বিতরণে ব্যাপক দুর্নীতি করা হয়। দুর্নীতির সেই সংবাদ সংগ্রহে গেলে ৭ নং ওয়ার্ড সদস্য দিলদার হোসেন সমকালের সাংবাদিকে ইউনিয়ন পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। 

এএন

Link copied!