ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন এডভোকেট মাহফুজ উন নবী

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

মার্চ ১৪, ২০২৬, ০৮:১৪ পিএম

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন এডভোকেট মাহফুজ উন নবী

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। শনিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রংপুরসহ দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন দীর্ঘদিন ধরে রংপুরের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রজীবনে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তাকে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে নগরীর উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মান আরও গতিশীল হবে।

এএন

Link copied!