দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬, ০৪:৩৭ পিএম
দিনাজপুরে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। রোববারআকিজ রিসোর্সেস লিমিটেডের সৌজন্যে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সন্মানিত সভাপতি মোঃ এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর।
এছাড়া আকিজ রিসোর্সেস লিমিটেডের প্রতিনিধি এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহনেওয়াজসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এএন